Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৮৮

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি ছিল, যার বাড়ী অপেক্ষা কারো বাড়ী মসজিদ থেকে অধিক দূরে ছিল বলে আমার জানা নাই। কিন্তু তার কোন সালাত বাদ পড়ত না। বর্ণনাকারী বলেন তাকে বলা হল অথবা আমি তাঁকে এ বললাম, তুমি যদি একটি গাধা ক্রয় কর, তাহলে তাতে চড়ে অন্ধকারে এবং গরমের সময় আসতে পারবে। সে বলল,আমার বাড়ী মসজিদের নিকটবর্তি হোক, তাতে আমি খুশি নই। আমি চাই যে, মসজিদে হেটে যাওয়া এবং আমার ঘরে ফিরে আসা আমার আমলনামায় লিখা হোক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা তোমার জন্য পুরাপুরি জমা করেছেন।

ছবি বানান