Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৭৭

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বৃষ্টির দিনে তাঁর মুয়াযযিনকে বললেন, যখন ’আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ’আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ বলবে, তারপর হাইয়্যা আলাস সালাহ” (সালাতের দিকে আস) না বলে বলবে যে, তোমরা তোমাদের ঘরে ঘরে সালাত আদায় কর। এই আদেশ শুনে লোকেরা যেন তা পছন্দ করল না। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বললেন, তোমরা কি তাতে বিস্মিত হচ্ছ? এটি তা তো তিনই করেছেন যিনি আমার চাইতে শ্রেষ্ঠ। যদিও জুমু’আর সালাত ফরয, তথাপি আমি তোমাদের কষ্টে ফেলা পছন্দ করি না যে, তোমরা কাদাযুক্ত পিছল পথ হেঁটে আসবে।

ছবি বানান