মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৪৭৮
তিনি বলেছেন, আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) কাদাপানির দিনে আমাদের খুতবা দিয়েছেন। অতঃপর ইবনু উলায়্যার হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাঁর বর্ণনায় জুমু’আ শব্দটি উল্লেখ করেননি। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এই কাজ তো তিনই করেছেন, যিনি আমার চাইতে উত্তম অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবূ কামিল, আসিমের সূত্রে আবদুল্লাহ ইবনু হারিস থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।