Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৩৩

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে জিজ্ঞাসা করল, তখন তিনি মসজিদে ছিলেন, ইয়া রাসুলাল্লাহ! আমি রাতের সালাতকে কিরূপে বিতর করব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সালাত আদায় করতে চায়, সে যেন দুই দুই (রাকআত) করে সালাত আদায় করে। যখন ভোর হয় বলে অনুভব করবে, তখন যেন এক রাক’আত আদায় করে নেয়। এটি সে যে সালাত আদায় করেছে, তাকে বিতর বানিয়ে দেবে। আবূ কুরায়ব (রহঃ) এর বর্ণনায় উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ রয়েছে, তিনি ইবনু উমর বলেন নি।

ছবি বানান