মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৩৪
তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, ভোরের সালাতের আগের দু-রাকআত সম্পর্কে আপনার কি অভিমত, আমি কি তাতে কির’আত দীর্ঘ করব? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই দুই (রাক’আত) করে সালাত আদায় করতেন এবং এক রাকআত দিয়ে বিতর করতেন। আনাস বলেন, আমি বললাম, আমি তো এ বিষয় আপনাকে জিজ্ঞাসা করছি না। তিনি বললেন, তুমি তো স্থুলবুদ্ধির লোক। তুমি কি আমাকে পূরো হাদীস বলার অবকাশ দিবে না? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালে দুই দুই (রাকআত) সালাত আদায় করতেন এবং এক রাকআত দিয়ে বিতর করতেন এবং ফজরের আগে দু’ রাকআত সূন্নাত এত দ্রুত আদায় করতেন যেন আযান অর্থাৎ ইকামত তাঁর কানে বাজছে। খালফ (রহঃ) তাঁর রিওয়ায়াতেবলেছেন ফজরের আগের দু’ রাক’আত সম্পর্কে অভিমতকি? ’সালাত’ শব্দ উল্লেখ করেননি।