Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৬৪

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী মায়মুনা (রাঃ) এর ঘরে শুইলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ রাতে তার ঘরে ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পরে সালাতে দাঁড়ালেন। আমি গিয়ে তাঁর বামপাশে দাড়ালাম। তখন তিনি আমাকে ধরে তাঁর ডানপাশে নিয়ে এলেন। তিনি সে রাতে তের রাকআত সালাত আদায় করলেন, তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন এমন কি নাক ডাকতে লাগলেন। তিনি ঘুমিয়ে পড়লে সাধারণত নাক ডাকতেন। এরপর মুয়াযযিন তাঁর নিকটে এলে তিনি বের হয়ে সালাত আদায় করলেন আর তিনি অযূ করলেন না। রাবী আমর (রহঃ) বলেন, পরে আমি বুকায়র ইবনু আশাজ্জ (রহঃ) কে এ হাদীস শুনালে তিনি বললেন, কুরায়ব (রহঃ) আমাকে এরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান