মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৬৫
তিনি বলেন, এক রাতে আমি আমার খালা মায়মুনা বিনত হারিস (রাঃ) এর ঘরে এক রাত্রি যাপন করলাম এবং আমি তাঁকে বলে রাখলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠেন তখন আমাকে জাগিয়ে দিবেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে (সালাত) দাঁড়ালেন। তখন আমি তার বামপাশে দাঁড়ালাম। তিনি আমার হাত ধরে আমাকে তাঁর ডানপাশে নিয়ে এলেন। এরপর আমি তন্দ্রাচ্ছন্ন হলেই তিনি আমার কানের লতি ধরতেন (ধরে মোচড় দিতেন) ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি তখন এগার রাকআত সালাত আদায় করলেন। তারপর হাটু খাড়া করে দু’ হাত নিয়ে জড়িয়ে বসলেন। অবশেষে আমি তার ঘুমন্ত অবস্থায় শ্বাসের আওয়াজ শুনতে লাগলাম। পরে ফজর প্রকাশ পেলে তিনি সংক্ষিপ্ত দু’ রাক’আত (সালাত) আদায় করলেন।