Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৬৬

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

তিনি তাঁর খালা মায়মুনা (রাঃ) এর ঘরে রাতে ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে একটি লটকানো পূরানো মশক থেকে হালকাভাবে উযূ (ওজু/অজু/অযু) করলেন। বর্ণনাকারী কুরায়াব (রহঃ) বলেন, ইবনু আব্বাস (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযূর বিবরণ দিতে গিয়ে তাঁর স্বল্পতা ও হালকা ভাবের ব্যাখ্যা দিলেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমিও উঠে দাঁড়ালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ করেছিলেন আমি সেরূপ করলাম। তারপর এসে তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমাকে পিছন দিক দিযে ঘুরিয়ে আমাকে তাঁর ডানপাশে নিলেন। তারপর সালাত আদায় করে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে নাক ডাকতে লাগলেন। এরপর বিলাল (রাঃ) তাঁর নিকট এসে তাঁকে সালাতের (সময় হওয়ার) খবর দেন। তখন তিনি বের হয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন এবং অযূ করেননি। সুফিয়ান (রহঃ) বলেন, এ ব্যাপার (ঘূমে অযূ ভঙ্গ না হওয়া) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাস কেননা, আমাদের কাছে হাদীস পৌছেছে যে, তাঁর দু’ চোখ নিদ্রা যায় কিন্তু তার অন্তর নিদ্রা যায় না।

ছবি বানান