মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৭২
তিনি (এক রাতে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শয়ন করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে মিসওয়াক করলেন ও ওযু করলেন। তখন তিনি পাঠ করছিলেনঃ إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولِي الأَلْبَابِ (আকাশ মন্ডল ও সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য, -- (আলে ইমরানঃ ১৯০) এই আয়াতগুলো থেকে সূরার শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। তারপর দাঁড়িয়ে দু’ রাক’আত সালাত আদায় করলেন এবং তাতে কিয়াম, রুকু ও সিজদা দীর্ঘায়িত করলেন। তা শেষ করে তিনি ঘুমিয়ে পড়লেন। এমনকি নাক ডাকতে লাগলেন। এভাবে তিনবারে তিনি ছয় রাকআত আদায় করলেন প্রতিবারে মিসওয়াক ও উযূ (ওজু/অজু/অযু) করেন এবং ঐ আয়াতসমূহ পাঠ করেন। এরপর তিন রাক’আত বিতর আদায় করলেন। তখন মুয়াযযিন আযান দিলে তিনি সালাতের উদ্দেশ্যে বের হলেন। তিনি তখন বলছিলেন, 'হে আল্লাহ! দান করুন আমার ক্বলবে নূর, আমার জিহ্বায় নূর, আমার কানে নূর, আমার চোখে নূর, পিছনে নূর, সম্মুখে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, হে আল্লাহ! আমাকে নূর দিয়ে দিন।