Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৭৩

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, আমি আমার খালা মায়মুনার কাছে এক রাত যাপন করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতের নফল সালাতের জন্য উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের কাছে গিয়ে উযূ (ওজু/অজু/অযু) করলেন। এরপর দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন, যখন তাকে ঐ সব করতে দেখলাম আমিও উঠলাম এবং মশক থেকে (পানি নিয়ে) উযূ করলাম। এর পরে তাঁর বামপাশে দাড়ালাম। তিনি তখন তার পিছন দিয়ে আমাকে ডানপাশে নিয়ে এলেন। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম তা কি নফল সালাতে ছিল? ইবনু আব্বাস (রাঃ) বললেন, হ্যাঁ।

ছবি বানান