মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৭৭
তিনি বলেন, (আমি স্থির করলাম) আজ রাতে আমি অবশ্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের প্রতি লক্ষ্য রাখব। তিনি প্রথমে সংক্ষেপে দু’ রাকআত সালাত আদায় করলেন। তারপর দীর্ঘ থেকে দীর্ঘ দু’ রাকআত সালাত আদায় করলেন, তারপর দু’ রাকআত সালাত আদায় করলেন যা তার পূর্ববর্তী রাকআতের চেয়ে কম। তারপর দু’ রাক’আত সালাত আদায় করলেন যা তার পূর্ববর্তী দু’রাকআতের চেয়ে কম দীর্ঘ ছিল। তারপর দু’ রাক’আত সালাত আদায় করলেন যা ছিল পূর্ববর্তী দু’ রাকআতের চেয়ে কম দীর্ঘ। তারপর বিতর আদায় করলেন। এই হল মোট তের রাকআত।