Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৭৮

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, এক সফরে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমরা একটি (পানির) ঘাটে পৌহুলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, জাবির! তুমি কি উঠকে ঘাটে নামাবে না? আমি বললাম হ্যাঁ। জাবির (রাঃ) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন এবং আমি (উটকে) ঘাটে নামালাম। জাবির (রাঃ) বলেন, এরপর তিনি নিজের প্রাকৃতিক প্রয়োজনে (পেশাব করতে) গেলেন। আমি তার জন্য অযূর পানি ঠিক করে রাখলাম। জাবির (রাঃ) বলেন, তিনি এসে অযূ করলেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তখন তিনি এক কাপড় পরিহিত ছিলেন যার দু’প্রান্ত বিপরীত দিকে জড়িয়ে ছিলেন। আমি তাঁর পিছনে দাঁড়লাম। তিনি আমার হাতে ধরে তাঁর ডানপাশে দাঁড় করিয়ে দিলেন।

ছবি বানান