মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৯১
নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা তাঁর ও ফাতিমা (রাঃ) এর গৃহে আসলেন এবং বললেন, তোমরা কি সালাত (তাহাজ্জুদ) আদায় করছ না? [আলী (রাঃ) বলেন] আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাদের আত্না আল্লাহর কবজায়, তাই তিনি যখন আমাদের উঠাবার ইচ্ছা করেন, তখন উঠান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে গেলেন, যখন আমি তাকে এ কথা বলি। আর তার একার যাওয়ার সময় আমি শুনতে পেলাম তিনি নিজের রানে হাত মারছেন এবং বলছেন,وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً 'মানুষ অধিকংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়' (সুরা কাহফঃ ৫৪)