মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৬৯২
তিনি হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের প্রত্যেকের মাথার তিনটি গিট দেয়- যখন সে ঘুমিয়ে পড়ে। প্রতি গিটে এই বলে ফুঁ দেয় যে, তোমার সামনে দীর্ঘ রাত...... সেযখন জেগে উঠে আল্লাহর নাম নেয় তখন একটি গিঁট খুলে যায় যখন উযূ (ওজু/অজু/অযু) করে তখন দু’টি গিট খুলে যায়। আর যখন সালাত আদায় করে তখন সবকটি গিটই খুলে যায়। ফলে সে উৎফূল্ল ও আনন্দিত মনে ভোর করে। অন্যথায় সে ভোর করে বিমর্ষ মনে ও আলসে অবস্থায়।