মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭০৬
হারামালা ইবনু ইয়াহয়া ও মুহাম্মাদ ইবনু সালামা মুরাদী (রহঃ) ... উরওয়া ইবনু যুবায়র (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়িশা (রাঃ) খবর দিয়েছেন যে, হাওলা বিনত তুওয়ায়ত ইবনু হাবীব ইবনু আসা’দ ইবনু আবদুল উযযা তাঁর (আয়িশা) নিকট দিয়ে যাচ্ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাছে ছিলেন। (আয়িশা (রাঃ) বলেন) আমি বললাম, 'এ হচ্ছে হাওলা বিনতে তুওয়ায়ত, লোকেরা বলে যে, সে রাতে ঘূমায় না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাতে ঘূমায় না।' .... এমন আমল তোমরা গ্রহণ কর যাতে তোমরা সমর্থ হবে। কেননা, আল্লাহ তো (সাওয়াব দানে) বিরক্ত হন না, যাবৎ তোমরাই বিরক্ত হয়ে আমল ছেড়ে দাও।