Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭০৭

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন, তখন আমার কাছে একটি স্ত্রীলোক ছিল। তিনি বললেন, এটি কে? আমি বললাম, এ এক নারী, যে রাতে ঘুমায় না, সালাত আদায় করতে থাকে। তিনি বললেন, তোমরা এমন আমল গ্রহণ করবে যা পালনে তোমাদের সামর্থ্য রয়েছে। কেননা, আল্লাহর কসম! আল্লাহ তো (সাওয়াব দানে) ক্লান্ত বিরক্ত হবেন না, ততক্ষনে তোমরাই ক্লান্ত হয়ে পড়বে। আর আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় দ্বীন ছিল যার পালনকারী তাতে নিয়মানূবর্তিতা রক্ষা করত। আবূ উসামা (রহঃ) (প্রথম সনদ) এর হাদীসে রয়েছে, সে ছিল বনূ আসাদ গোত্রের এক নারী!

ছবি বানান