Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭১৩

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

যুহাযর ইবনু হারব, মুহাম্মাদ ইবনুল মুসান্না, উবায়দুল্লাহ ইবনু সাঈদ, আবূ বকর ইবনু আবূ শায়বা, ইবনু নুমায়র, ইবনু আবূ উমর (রহঃ) কুতায়বা ইবনু সাঈদ এবং মুহাম্মাদ ইবনু ইসহাক আল মূসায়্যিবী (রহঃ) ... সকলেই নাফি (রহঃ) সুত্রে ইবনু উমর (রাঃ) এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বোক্ত (ইয়াহয়া সনদের) মালিক (রহঃ) এর হাদীসের অর্থসস্পন্ন হাদীস বর্ণনা করেছেন। তবে (মুহাম্মাদ ইবনু ইসহাক ও সহযোগী সনদের) মূসা ইবনু উকবা (রহঃ) এর হাদীসে আরও আছে, 'যখন কুরআনওয়ালা ব্যাক্তি (ইবাদতে) সচেষ্ট হয় এবং রাতে ও দিনে কুরআন তিলাওয়াত করতে থাকে তখন সে তা স্মরণ রাখতে পারে, আর তার জন্য যত্নবান না হলে তা ভুলে যায়।

ছবি বানান