Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭১৪

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

যুহায়র ইবনু হারব, উসমান ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'তাদের যে কোন ব্যাক্তির জন্য এমন করে বলা কতই নিন্দনীয় যে, আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি।' বরং (এরূপ না বলে সে বলবে যে,) তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা কুরআন মুখস্ত করতে থাকবে। কেননা, উটের রশি হতে উটের পলায়নের চেয়ে অবশ্যই তা (কুরআন) মানুষের হৃদয় হতে অধিক হারে পলায়নকারী ও বিচ্ছিন্নতা প্রয়াসী।

ছবি বানান