মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭১৫
ইবনু নুমায়র এবং ইয়াহয়া ইবনু ইয়াহয়া (রহঃ) ... শাকীক (রহঃ) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেন, এ মুসহাফ (পবিত্র গ্রন্থ)-সমূহের এবং অনেক সময় বলেছেন, এ কুরআনের হিফাযত সংরক্ষন করবে। কেননা, দড়ি ছিড়ে উট (পশু) পলায়নের চেয়ে তা মানুষের হৃদয়পট থেকে অধিক পলায়নকারী। আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি বলবে না; বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে।