মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭২৬
তিনি বলেন, (মক্কা) বিজয়ের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন একটি সফরে তাঁর বাহনে থেকে সূরা ফাতহ তিলাওয়াত করছিলেন এবং তিলাওয়াতে তিনি 'তারজী' (কণ্ঠনালীতে আওয়াযের উত্থান পতন) করছিলেন। মুআবিয়া (রাঃ) বলেন, আমার কাছে লোকের ভিড় জমে যাওয়ার আশংকা না থাকলে আমি তোমাদের (ছাত্রদের) সামনে তার কিরা’আত নকল করে শোনাতাম।