মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭২৭
তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর উষ্ট্রীর পিঠে সূরা আল ফাতহ তিলাওয়াত করতে দেখলাম। মুআবিয়া (রাঃ) বলেন, (এ হাদীস বর্ণনার সময়) ইবনু মুগাফফাল (রাঃ) তিলাওয়াত করলে এবং তাতে গলায় আওয়াযের দোলা তুললেন। মুআবিয়া (রাঃ) বলেন, লোকেদের ভীড়ের আশংকা না হলে আমি তোমাদের জন্য ঐ (কিরাআতের) বিষয়টি তুলে ধরতাম যা ইবনু মুগাফফাল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্বৃত করেছেন।