মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৪২
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) কে বললেন, আমাকে পড়ে শোনাও। আবদুল্লাহ (রাঃ) বললেন, আপনাকে আমি পড়ে শোনাব? অথচ আপনার উপরেই তো তা নাযিল হয়েছে! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অন্যের নিকট থেকে তা শুনতে পছন্দ করি। বর্ণনাকারী (ইবরাহীম) বলেন, তখন আবদুল্লাহ (রাঃ) সূরা নিসার শুরু হতে فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا (সূরা নিসাঃ ৪১ আয়াত) পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পড়ে শোনালেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেঁলেন। মিস’আর (রহঃ) ... ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তাদের বিরুদ্ধে সাক্ষী যতক্ষন তাদের মাঝে বর্তমান ছিলাম' কিংবা (রাবী মিস’আরের সন্দেহ) তিনি বলেছেন 'যতক্ষন তাদের মাঝে ছিলাম।