মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৪৩
তিনি বলেন, আমি ’হিমস’ এ অবস্থান করছিলাম। তখন উপস্থিত এক ব্যাক্তি আমাকে বলল, আমাদের তিলাওয়াত করে শোনান। আমি তখন তাদের সামনে সূরা ইউসুফ তিলাওয়াত করে শোনালাম। আবদুল্লাহ (রাঃ) বলেন, তখন উপস্থিত দলের এক ব্যাক্তি আমাকে বললেন, 'আল্লাহর কসম! এভাবে তো নাযিল করা হয়নি।' আবদুল্লাহ (রাঃ) বলেছেন, তোমার জন্য আফসোস! আমি তো (খোদ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা পড়ে শুনিয়েছি। তিনি বললেন, ভালো পড়েছ। আমি তার সঙ্গে কথা বলাছিলাম, এ অবস্থায় হঠাৎ তার মুখ থেকে মদের দুর্গন্ধ পেলাম। আবদুল্লাহ (রাঃ) বলেন, তখন আমি বললাম, তুমি মদ পান কর আর আল্লাহর কিতাবকে বেঠিক প্রতিপন্ন করছ? (আচ্ছা) তুমি যেতে পারছ না, যতক্ষন না আমি তোমাকে চাবুকের ঘা লাগাচ্ছি! আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি তখন তাকে (মদ পান করার অপরাধে) হদ্দ ও দন্ডের চাবুক লাগালাম।