Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৮২

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, নাহীক ইবনু সিনান নামে এক ব্যাক্তি আবদুল্লাহ (রাঃ) এর কাছে এলেন (পূর্ববর্তী সনদের) ওয়াকী (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে তিনি বলেছেন, পরে আলকামা (রহঃ) তাঁর কাছে প্রবেশ করার জন্য আসলেন। আমরা তাকে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাক’আতে যে সদৃশ সূরাগুলো (র দু’টি করে) তিলাওয়াত করতেন সে বিষয় আপনি তাকে (আবদুল্লাহকে) জিজ্ঞাসা করুন। তখন আলকামা (রহঃ) তাঁর কাছে গেলেন এবং পরে আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, তা হল আবদুল্লাহ (রাঃ) এর কুরআন সংকলনের বিশটি মুফাসসাল সূরা।

ছবি বানান