Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৮৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, আমরা শাম দেশে (সিরিয়ায়) গেলাম। আবূ দারদা (রাঃ) আমাদের কাছে এসে বললেন, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে আবদুল্লাহ (রাঃ) এর কিরা’আত অনুসরণে কুরআন পাঠ করতে পারে? আমি বললাম, হ্যাঁ আমি। তিনি বললেন, আবদুল্লাহ (রাঃ) কে এ আয়াতوَاللَّيْلِ إِذَا يَغْشَى কিভাবে পাঠ করতে শুনেছ? আমি বললাম আমি তাকে পড়তে শুনেছিوَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالذَّكَرِ وَالأُنْثَى আবূ দারদা (রাঃ) বললেন, আামিও আল্লাহর ’কসম! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে পাঠ করতে শুনেছি। কিন্তু এরা তো চাচ্ছেوَمَا خَلَقَ সহ পাঠ করি, আমি তাদের অনুরণ করব না।

ছবি বানান