মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৭৯০
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... ইবরাহীম (রহঃ) বলেন, আলকামা (রহঃ) সিরিয়ায় আগমন করলেন এবং মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। তারপর একটি (তালিমী) হাল্কার দিকে অগ্রসর হয়ে সেখানে বসে পড়লেন। আলকামা (রহঃ) বলেন, তারপর এক ব্যাক্তি আগমন করলেন। আমি তার প্রতি লোকের সমীহ ও শুদ্ধাভাবে দেখতে পেলাম। আলকামা (রহঃ) বলেন, ঐ ব্যাক্তি আমার পার্শ্বে বসে পড়লেন। তারপর আমাকে বললেনঃ আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) যেভাবে পড়েন তা কি তোমার স্মরণ আছে? পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীসের অনুরূপ......।