মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮১৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে ভয় ভীতির মধ্যে সালাতুল-খাওফ আদায় করলেন। তখন একটি দল তাঁর সাথে সালাতে দাঁড়ালেন এবং অন্য দল শত্রুর মুকাবিলায় অবস্থান নিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে এক রাক’আত আদায় করলেন। এরপর তারা চলে গেলেন এবং অপর দল আগমন করলে তাঁদেরকে নিয়েও এক রাক’আত সালাত আদায় করলেন। এরপর উভয় দল এক এক রাকআত আদায় করলেন। রাবী বলেন, ইবনু উমর (রাঃ) আরো বলেন, যখন ভয়-তীতি অত্যধিক হয়ে পড়ে তখন কোন বাহনে আরোহণ অবস্থায় অথবা দাঁড়িয়ে থাকা অবস্থায় ইশারায় সালাত আদায় করে নেবে।