Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৮১৮

প্রায় ২ মিনিট · ২১৮ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাতুল খাওফে হাযির ছিলাম। তিনি আমাদের দু’দলে বিভক্ত করলেন। এক দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে। আর শত্রু ছিল আমাদের ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন, আমরাও একত্রে তাকবীর বললাম। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু’ করলেন এবং আমরাও একত্রে রুকু’ করলাম। এরপর তিনি রুকু’ হতে মাথা উঠালে আমরাও সকলে মাথা উঠালাম। এরপর তিনি সিজদায় গেলেন এবং তার সঙ্গে যে দলটি ছিল, সে দলটিও। তাঁর পিছনের দল শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা সমাপ্ত করলেন এবং তাঁর সংলগ্ন পেছনের দলটি দাঁড়িয়ে গেলেন। তখন পেছনের দলটি সিজদায় গেল। এরপর তারা দাঁড়াল। অতঃপর পেছনের দলটি সামনে গেল এবং সামনের দলটি পেছনে এল। এরপর নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু’ করলেন এবং আমরাও সবাই রুকু’ করলাম। এরপর তিনি রুকু’ থেকে মাথা উঠালেন। আমরাও মাথা উঠালাম। এরপর তিনি সিজদায় গেলেন এবং তাঁর সংলগ্ন যারা প্রথম রাকআতে পেছনে ছিলেন তাঁরাও। আর পেছনের দলটি শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে থাকলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সংলগ্ন দল সিজদা সমাপন করলেন, তখন পেছনের দলটি সিজদায় গেল এবং তারা সকলে এভাবে সিজদা করল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরা সকলে সালাম ফিরালাম। জাবির (রাঃ) বলেন, যেমন তোমাদের প্রহরীগণ তাদের আমীরগণের পাহারা দেন।

ছবি বানান