মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮২৮
তিনি বলেন, উমর (রাঃ) জুমু’আর দিনে সমবেত লোকদের সামনে খুৎবা প্রদান করছিলেন। এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্য হতে জনৈক ব্যাক্তি মসজিদে প্রবশে করলেন। উমর (রাঃ) তাকে জোরে ডেকে বললেন, এটা কোন সময়? ঐ ব্যাক্তি বললেন, আমি আজ কাজে ব্যস্ত ছিলাম, ঘরে ফিরে না যেতেই আযান শুনতে পেলাম, তাই আমি উযূ (ওজু/অজু/অযু)র অতিরিক্ত কিছুই করতে পারি নি। উমর (রাঃ) বললেন; শুধুমাত্র ওযুই করেছ। অথচ তোমার জানা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে আসার জন্য আদেশ করতেন।