Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৮২৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, জুমু’আর দিনে উমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকদের সামনে খুৎবা প্রদান করছিলেন, তখন উসমান ইবনু আফফান (রাঃ) মসজিদে প্রবেশ করলেন। উমর (রাঃ) তার প্রতি ইংগিত করে বললেনঃ ঐ সমস্ত লোকের কি অবস্থা, যারা আযান হয়ে যাওয়ার পর মসজিদে আগমনে বিলম্ব করে। উসমান (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আযান শোনার পর আমি উযূ (ওজু/অজু/অযু)র অতিরিক্ত আর কিছু করি নি। অতঃপর এসে গিয়েছি। উমর (রাঃ) বললেন, আপনি কেবল ওযুই করেছেন। আপনারা কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেন নি? তিনি বলেছেন, তোমাদের কেউ জুমু’আর জন্য আগমন করলে অবশ্য গোসল করে নিবে।

ছবি বানান