মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৭৩
তিনি বলেন, একদা জুমু’আর দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান ছিলেন। তখন একটি বাণিজ্য কাফেলা এসে মদিনায় পৌছল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ সে দিকে ছুটে গেলেন। এমনকি মাত্র বারজন যাদের মধ্যে আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ) ছিলেন। রাবী বলেন, তখন এ আয়াত নাযিল হলঃ 'যখন তারা দেখল ব্যবসায় ও কৌতুক তখন তারা সে দিকে ছুটে গেল।