মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৭৪
তিনি বলেন, একবার কা’ব ইবনু উজরা (রাঃ) মসজিদে প্রবেশ করলেন। তখন আবদুর রহমান ইবনু উম্মুল হাকাম বসে খুতবা দিচ্ছিল। তখন তিনি বললেন, দেখুন এই অধমের প্রতি, সে বসে খুতবা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ 'যখন তারা দেখল ব্যবসায় ও কৌতুক তখন তারা তোমাকে দাড়ান অবস্থায় রেখে সেদিকে ছুটে গেল।' (সূরা জুমু’আহঃ ১১)