মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৮২
সুরায়জ ইবনু ইউনূস (রহঃ) ... আবূ ওয়াইল (রহঃ) বলেন, আম্মার (রাঃ) আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ও সারগর্ভ খুৎবা প্রদান করলেন। তিনি যখন (মিম্বর হতে) নেমে এলেন, তখন আমরা বললাম, হে আবূল ইয়াকযান! আপনি অত্যন্ত সংক্ষিপ্ত ও সারগর্ভ খুৎবা দিয়েছেন। যদি কিছুটা দীর্ঘ করতেন (তবে আরো ভাল হত)। তিনি (আম্মার) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, সালাতকে দীর্ঘ ও খুতবাকে সংক্ষিপ্ত করা মানুষের জ্ঞান ও বুদ্বির পরিচায়ক। সুতরাং সালাতকে দীর্ঘ ও খুতবাকে সংক্ষিপ্ত কর। কোন কোন বয়ান অনেক সময় যাদূর ন্যায় হয়ে থাকে।