Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৮৮৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে খুতবা প্রদান করল। সে তার খুতবায় বলল, যে ব্যাক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করল, সে সঠিক পথের অনুগামী হল, আর যে ব্যাক্তি উভয়ের নাফরমানী করল সে পথভ্রষ্ট হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অতি মন্দ বক্তা, তুমি এরূপ বল- 'যে ব্যাক্তি আল্লাহর নাফরমানী করল এবং তাঁর রাসুলের নাফরমানী করল।' ইবনু নুমায়র (রহঃ) বলেন, সে পথভ্রষ্ট হবে।

ছবি বানান