Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৯৩

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

আলী ইবনু হুজর আল সা’দী ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... হাম্মাম ইবনু হারীস (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে এক ব্যাক্তি সাধারণ লোকজনের কথাবার্তা শাসনকর্তার কাছে পৌছাত। একদা আমরা মসজিদে বসা ছিলাম। উপবিষ্ট লোকেরা বলল এ সে ব্যাক্তি যে লোকের কথাবার্তা শাসনকর্তার কাছে পৌছায়। রাবী বললেন, এরপর সে উপস্থিত হল এবং আমাদের প্যশে বসে পড়ল। তখন হুযায়ফা (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কোন চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।

ছবি বানান