Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১৯৪

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা এবং মিনজাব ইবনু হারিস তামীমী (রহঃ) ... হাম্মাম ইবনু হারিস (রহঃ) এর সুত্রে বর্ণনা করেন যে, আমরা হুযায়ফা (রাঃ) এর সাথে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যাক্তি হাযির হলো ও আমাদের সাথে বসে পড়ল। তখন হুযায়ফা (রাঃ) এর কাছে আরয করা হল, এ ব্যাক্তি শাসকের কাছে নানা বিষয়ে খবরাখবর পৌছায়। হুযায়ফা (রাঃ) তাকে শোনানোর উদ্দেশ্যে বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না।

ছবি বানান