মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৫২
দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে অনাবৃষ্টির কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। এক জুমুআর দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিচ্ছিলেন, তখন জনৈক গ্রাম্য ব্যাক্তি দাঁড়াল এবং বলল হে আল্লাহর রাসুল! মাল সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার পরিজন অভূক্ত হয়ে পড়েছে। অতঃপর রাবী উপরোক্ত হাদীস অনুরূপ বর্ণনা করেছেন। তবে এ হাদীসে এরপর রয়েছে যে, হে আল্লাহ! আমাদের চতুষ্পার্শে, আমাদের উপরে নয়। তখন তিনি যে দিকে তার হাত দ্বারা ইশারা করছিলেন, সে দিক থেকেই মেঘ সরে যাচ্ছিল। ফলে আমরা মদিনাকে গোলাকারে দেখতে পেলাম। কানাত-উপত্যাকা দিয়ে এক মাসকাল পানি প্রবাহিত হতে থাকলে মদিনার প্রান্ত থেকে কেউ আসলে প্রচুর বর্ষণ হয়েছে বলে যে খবর দিত।