মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৫৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিবসে খুৎবা দিচ্ছিলেন, তখন লোকেরা তাঁর সামনে দাঁড়িয়ে চীৎকার করে বলল, হে আল্লাহর নবী! বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, বৃক্ষরাজী বিবর্ণ হয়ে গিয়েছে, পশু-পাখী মারা পড়ছে। এরপর রাবী পূর্বোক্তভাবে ঐ হাদীস বর্ণনা করেছেন। আবদুল আ’লার বর্ণনা রয়েছে যে, মদিনা হতে মেঘমালা সরে পড়ল, মদিনার আশেপাশে বর্ষণ হচ্ছিল কিন্তু মদিনায় এক ফোটাও বৃষ্টি হচ্ছিল না। তখন আমি মদিনার দিকে লক্ষ্য করে দেখছিলাম যে, তা মুকুটের ন্যায়।