Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৯০

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় একবার আমি আমার তীর-ধনুক অনুশীলন করছিলাম। হঠাৎ সূর্যগ্রহন দেখা দিল। আমি তীর ধনুক রেখে দিলাম এবং মনে মনে বললাম, আজ সূর্যগ্রহণকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তা আমার দেখতে হবে। যখন আমি গিয়ে পৌছলাম তখন তিনি হাত তুলে দু’আ করেছিলেন এবং তাকবীর হামদ ও তাহলীল এ মশশুলে ছিলেন। তারপর সূর্য পরিষ্কার হয়ে গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি সূরা পড়লেন এবং দু’ রাক’আত সালাত আদায় করলেন।

ছবি বানান