Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৯৯১

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবা। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায়আমিমদিনায় তীরন্দাজ অনুশীলন করছিলাম। এসময় সূর্যগ্রহণ ঘটল। আমি তীর-ধনূক রেখে দিলাম এবং বললাম, সূর্যগ্রহণকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন তা অবশ্যই দেখব। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম, তিনি সালাতে দাঁড়িয়ে আছেন। হাত তুলে তিনি তাসবীহ, হামদ, তাহলীল, তাকবীর ও দু’আয় মশশুল আছেন। এরপর সূর্যগ্রহণ কেটে যাওয়ার পর তিনি দুটি সূরা পড়লেন ও দু’রাক’আত সালাত আদায় করলেন।

ছবি বানান