মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০০৬
আবূ বকর ইবনু আবূ শায়বা, ইবনু নুমায়র ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... উম্মু সালামা (রাঃ) বলেন, যখন আবূ সালামা (রাঃ) মারা গেলেন তখন আমি বললাম, প্রবাসী প্রবাস ভুমিতে মারা গিয়েছেন। তার জন্য আমি এত কাদবো যে, দীর্ঘদিন ধরে মানুষ তা চর্চা করবে। আমি কান্নার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। এমন সময়ে মদিনার পার্শ্ববর্তী উচু অঞ্চলের জনৈকা মহিলা আমার কান্নায় অংশ-গ্রহণ করার জন্য আসাছিল। পথিমধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর সাক্ষাৎ হয়। তিনি দু’বার বললেন, তোমরা কি এমন ঘরে শয়তানকে পূনরায় প্রবেশ করাতে চাও, যে ঘর হতে আল্লাহ তাকে বের করে দিয়েছেন। তখন আমি কান্না থেকে বিরত থাকলাম, আমি কাঁদলাম না।