Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০০৭

প্রায় ২ মিনিট · ১৯৮ শব্দ

তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম, তখন তার কন্যাদের একজন তাঁকে ডেকে পাঠালেন এবং তাকে সংবাদ দিলেন যে, তাঁর এক সন্তান মৃত্যুমুখে রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা বাহককে বললেন, তুমি ফিরে গিয়ে তাকে বল, আল্লাহ যা কিছু নিয়ে নেন সেটার মালিক তিনি। আবার যা দান করেন তার মালিকও তিনি। তাঁর কাছে প্রত্যেকটি জিনিসেরই একটি সময়সীমা রয়েছে। তাকে বলো, সে যেন সবর করে, ধৈর্যধারণ করে এবং সাওয়াবের আশা রাখিে। এ সংবাদ পৌছে দিয়ে বার্তাবাহক পূনরায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট ফিরে এসে বলল, তিনি (যয়নব) কসম দিয়ে আপনাকে অবশ্যই যেতে বলেছেন। রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তার সাথে দাঁড়ালেন সা’দ ইবনু উবাদা ও মু’আয ইবনু জাবাল। আমি ও (উসমা) তাঁদের সাথে রওনা হলাম। শিশুটি তার কাছে তুলে ধরা হল, তখন তার রুহ বের হওয়া কালীন গড়গড় শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরাতন মশকে পানি নাড়াচাড়ার শব্দ হচ্ছে। এ দৃশ্য দেখা তাঁর চোখ- থেকে অশ্রু ঝরতে লাগল। তখন সা’দ (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ কি? তিনি বলেন, এ হল রহমত যা আল্লাহ তার বান্দাদের অন্তরে রেখে দিয়েছেন। আল্লাহ তাঁর বান্দাদের মধ্য হতে দয়ালু বান্দাদের প্রতি রহম করে থাকেন।

ছবি বানান