মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০১৭
আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) তাঁর পিতা [আবূ মূসা আশআরী (রাঃ)] সুত্রে বলেছেন, উমর (রাঃ) যখন আক্রান্ত হলেন তখন সুহায়ব (রাঃ) হে ভাই! বলে কাদতে লাগলেন। উমর (রাঃ) তাকে বললেন, হে সুহায়ব! তুমি কি জানো না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মৃত ব্যাক্তিকে জীবিতদের ক্রন্দনের কারণে শাস্তি দেয়া হয়।