Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,০১৮

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেন, যখন উমর (রাঃ) আক্রান্ত হলেন তখন সুহায়ব (রাঃ) সংবাদ পেয়ে তাঁর বাড়ী হতে আগমন করলেন এবং উমর (রাঃ) এর নিকটে প্রবেশ করে তার সম্মুখে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। উমর (রাঃ) তাঁকে বললেন, কাঁদছ কেন? তুমি কি আমার জন্য কাঁদছ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ।, আল্লাহর কসম! আপনার জন্য কাঁদছি হে আমীরুল মুমিনীন! উমর (রাঃ) বললেন, আল্লাহর কসম, তুমি অবশ্যই জানো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য বিলাপ ও মাতম করা হবে তাকে কবরে আযাব দেয়া হবে। রাবী বলেন, আমি এ কথাটি মূসা ইবনু তালহার নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, আয়িশা (রাঃ) বলতেন, (যাদের আযাব দেয়া হবে) তারা হল ইয়াহুদী।

ছবি বানান