মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০২৪
খালফ ইবনু হিশাম ও আবূর রাবী যাহরানী (রহঃ) ... উরওয়া (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) এর সম্মুখে ইবনু উমরের এ কথা আলোচনা করা হল, মৃত ব্যাক্তিকে তার পরিবারবর্গের ক্রন্দনের কারণে শাস্তি দেয়া হয়। আয়িশা (রাঃ) বললেন, আল্লাহ আবূ আবদুর রহমানের প্রতি দয়া ও রহম করুন, তিনি যা কিছু শুনেছিলেন তা স্মরণ রাখতে পারেন নি। প্রকৃত ব্যাপার হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখ দিয়ে জনৈক ইয়াহুদীর শবদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়াহুদীরা তার জন্য বিলাপ করছিল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা বিলাপ করছ অথচ তাকে আযাব দেয়া হচ্ছে।