মুসলিম শরীফ - হাদীস নং ২,০২৫
আবূ কুরায়ব (রহঃ) ... উরওয়া (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) এর কাছে উল্লেখ করা হলো যে, ইবনু উমর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, 'মৃত ব্যাক্তিকে কবরে তার পরিজনদের রোদনের কারণে আযাব দেয়া হয়।' আয়িশা (রাঃ) বললেন, আসল কথা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আযাব দেয়া হয় গুনাহ বা পাপের কারণে, অথচ তার পরিবারবর্গ এখন তার উপর কান্নাকাটি করছে আর এ হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সে কথার অনুরূপ,তিনি বদর যুদ্ধের দিন কুপের পাড়ে দাঁড়ালেন যাতে বদরে নিহত মুশরিকদের লাশ ছিল এবং তাদের সম্বোধন করে যা বলার বলছিলেন এবং এ কথাও বলেছিলেন, নিশ্চয়ই আমি যা বলছি তারা তা শুনছো কিন্তু ইবনু উমর (রাঃ) ভুল বুঝেছেন। বস্তুত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাফিররা এখন জানতে পারছে যে আমি যে সব কথা বলতাম তা সত্য। তারপর আয়িশা (রাঃ) পাঠ করলেনإِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ 'তুমি, শুনাতে সমর্থ হবেনা যারা কবরে রয়েছে তাদেরকে, তুমি তো মৃতকে শোনাতে পারবে না।' তিনি বললেন যখন তারা তাদের জাহান্নামে ঠিকানায় পৌছে যাবে।