মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০২৭
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে তার নিকট বলা হল যে, ইবনু উমর (রাঃ) বলেছেন, জীবিতদের কান্নার কারণে মৃতদেরকে আযাব দেয়া হয়। তখন আয়িশা (রাঃ) বললেন, আল্লাহ আবূ আবদুর রহমানকে ক্ষমা করুন, নিশ্চয়ই তিনি মিথ্যা বলেননি। কিন্তু তিনি ভুলে গিয়েছেন, অথবা ভুল করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা ইয়াহুদী মহিলার কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, যার উপর বিলাপ করা হচ্ছিল, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা এর জন্য কাঁদছে, অথচ তাকে তার কবরে আযাব দেয়া হচ্ছে।