মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০২৮
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আলী ইবনু রাবী’আ (রহঃ) বলেন, কুফা নগরীতে সর্বপ্রথম কারযা ইবনু কা’বের উপর বিলাপ করা হয়। মুগিরা ইবনু শু’বা (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে মৃত ব্যাক্তির জন্য বিলাপ করা হয় তাকে কিয়ামতের দিন সে সব বিষয়ের কারণে শাস্তি দেয়া হবে যেগুলো নিয়ে বিলাপ করা হয়েছে।