Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২০৪

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

আবূ গাসশান আল মিসমাঈ (রহঃ) ... সাবিত ইবনু যাহহাক (রাঃ) থেকে বর্ননা করেন যে, রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ সে বস্তুর মানত কার্যকরী নয়, যার মালিক সে নয়। মু’মিনকে অতিসম্পাত করা তাকে হত্যা করার শামিল। যে ব্যাক্তি দুনিয়াতে কোন বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামত দিবসে উক্ত বস্তু দ্বারা তাকে শাস্তি দেয়া হবে। যে ব্যাক্তি সম্পদ বৃদ্ধির জন্য মিথ্যা দাবি করে, আল্লাহ তাআলা তার জন্য স্বল্পতরই বৃদ্ধি করবেন। আর যে ব্যাক্তি বিচারকের সামনে মিথ্যা শপথ করবে (তার অবস্থাও মিথ্যা দাবিদারদের অনুরূপ হবে)।

ছবি বানান