মু
মুসলিম শরীফ - হাদীস নং ২০৫
ইসহাক ইবনু ইবরাহীম, ইসহাক ইবনু মানসুর, আবদুল ওয়ারিস ইবনু আবদুস সামাদ ও মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... সাবিত ইবনু যাহহাক (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি সেচ্ছায় ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে, সে যেরুপ বলেছে সেরুপ হবে। আর যে ব্যাক্তি কোন বস্তু দ্বারা আত্নহত্যা করবে, তাকে আল্লাহ তা’আলা জাহান্নামে সে বস্তু দ্বারা শাস্তি দিবেন। এ হল রাবী সুফিয়ানের বর্ণনা। আর রাবী শুবার বর্ণনা হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের নামে মিথ্যা শপথ করবে, সে যেরুপ বলেছে সেরুপই হবে। যে ব্যাক্তি কোন বস্তু দ্বারা নিজকে যবেহ করবে, কিয়ামত দিবসে উক্ত জিনিস দ্বারা তাকে যবেহ করা হবে।